শেষ প্রহরের বিষণ্নতা.../valobasar golpo
valobasar golpo বিষণ্নতা অথবা শেষ প্রহরের গল্প -মুনতাসির রাহাত শততমবারের মত বিশাল একটা ম্যাসেজ লিখে ব্যাকস্পেস চেপে ধরে রাহাত । নেশা লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে রিমির নামের পাশের সবুজ বৃত্তটার দিকে । বৃত্তটা উধাও হয়ে যায় কিছুক্ষনের মাঝেই , তখনও নেশাটা কাটেনা ওর । নেশাটা বড্ড যন্ত্রনা দিচ্ছে আজকাল । সামান্য একটা চোখের দেখা থেকে বাচ্চা টাইপের একটা মেয়ের উপরে এত বড় একটা নেশা কল্পনাও করেনি সে ! কিছুক্ষন ওভাবেই বসে থাকা , তারপর ল্যাপটপের ডালা লাগিয়ে উঠে চলে আসা হুট করেই । গায়ে একটা চাদর জড়িয়ে বাইরে এসে দাঁড়ায় রাহাত। ভীষণ শীত পড়েছে ইট,কাঠ,পাথরের এই শহরে । শীতের স্বভাবজাত বিষণ্নতাটুকুও আজকাল স্পর্শ করেনা ওকে । অথচ কবিতা লেখার জন্য শীতের বিষণ্নতা একসময় খুব পছন্দের সাবজেক্ট ছিলো ওর ! লিখতে ভীষন পছন্দ করা ছেলেটার মাথা এখন ফাঁকা হয়ে থাকে একদম ! ল্যাপটপের ডালা জোরের সাথে বন্ধ করে উঠে বারান্দায় দাঁড়ানো , দৈনন্দিন এই রুটিনটার পরিবর্তন হয়না অনেকদিন । অথচ এই দৈনন্দিন রুটিনটাই ওর স্বাভাবিক, উড়ন্ত, ভীষণ তীব্রতার এক জীবনে কতবড় ওলটপালট এনেছে, মেয়েটা কি তা জানে ? জানেনা নিশ্চয় ... অথচ শুরুট...

Comments
Post a Comment